মানিকতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাংক থেকে প্রায় ৫০০ ইউনিট রক্ত আনা হল মালদা ব্লাড ব্যাংকে
দি নিউজ লায়নঃ মালদা ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে কলকাতার মানিকতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাংক থেকে প্রায় ৫০০ ইউনিট রক্ত নিয়ে আনার ব্যবস্থা করছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এরফলে মালদা মেডিকেল কলেজ রক্তের সংকট অনেকটাই মিটবে বলে জানানো হয়েছে। মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখার্জি জানিয়েছেন, আপাতত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের কোন রক্ত পাওয়ার বিষয়ে সমস্যা নেই রুটিনমাফিক রক্ত নিয়ে আসা হচ্ছে। যখন মানিকতলা ব্লাড ব্যাংকে প্রয়োজনের তুলনায় বেশি রক্ত জমা থাকে, তখনই সেই অতিরিক্ত রক্তের ইউনিট বিভিন্ন ব্লাড ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয় ।কারণ এটা নির্দিষ্ট সময় পর্যন্ত রক্ত সংরক্ষণ করা যায়।
তাই রক্ত যাতে নষ্ট না হয়, সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই মালদা মেডিকেল কলেজে কলকাতা থেকে ৫০০ ইউনিট রক্ত এসে পৌঁছে যাবে। মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, অনেক সময় মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। করোনা সংক্রমনের মধ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির ঠিক মত না হয় বিভিন্ন রোগীর আত্মীয়দের ডোনার নিয়েছে রক্তের যোগানের ব্যবস্থা করছেন। এরকম পরিস্থিতিতে যাতে রোগী ও তাদের আত্মীয়রা সমস্যার মুখে না পারে তার জন্য এই উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিনই প্রায় ৭০ থেকে ৮০ ইউনিট রক্তের প্রয়োজন হয়।
এমনকি এই মেডিকেল কলেজ থেকে রায়গঞ্জ বালুরঘাট এবং মুর্শিদাবাদের সরকারি হাসপাতালগুলো ব্লাড ব্যাংকে রোগীদের জন্য রক্ত ইউনিট সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু করোনা সংক্রমনের কারণে মালদায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং ক্লাব গুলি পক্ষের রক্তদান শিবিরের আয়োজন অনেকটাই কম হচ্ছে বলে জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এক্ষেত্রে রক্তের চাহিদা মেটাতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর।
মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় রক্তের গ্রুপের তালিকা পাঠানো হয়েছে মানিকতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে। খুব শীঘ্রই রক্তের ইউনিট পৌঁছে যাবে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে।

Post a Comment